যশোরের বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

এসময় অস্ত্র ব্যবসায়ী কাগজপুকুর গ্রামের আব্দুর রবের ছেলে হাফিজুর রহমানকে আটক করে ডিবি পুলিশ।

যশোর ডিবি পুলিশের উপ পরিদর্শক মুরাদ হোসেন প্রতিবেদককে বলেন, একটি অস্ত্রের চালান হাত বদল হচ্ছে খবর পান।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পোর্ট থানাধীন কাগজপকুর গ্রামের একটি বাড়ীতে অভিযান চালান তারা। এ সময় আটক করা হয় হাফিজুর রহমানকে।

তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশী পিস্তল ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন। অস্ত্র আইনে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আটককৃত ব্যবসায়ীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং বুধবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

এসএইচ