লাঞ্ছনাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত বারডেম হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন।
তবে হাসপাতালের বহির্বিভাগে সংকটাপন্ন রোগীদের সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের দাবি, হাসপাতালের ইনডোরেও সেবা অব্যাহত রয়েছে। যদিও স্বজনদের দাবি, হাসপাতালে ভর্তিকৃত রোগীদেরও চিকিৎসা দেয়া হচ্ছেনা।
বুধবার সকালে বারডেমে আন্দোলনরত চিকিৎসকদের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে হাসপাতালের ভারপ্রাপ্ত নিবন্ধক আহমেদ সালাম মীর বলেন, হাসপাতালের সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় নি। বহির্বিভাগে সংকটাপন্ন রোগীদের সেবা দেওয়া হচ্ছে। ইনডোরেও সেবা অব্যাহত রয়েছে।তবে চিকিৎসক লাঞ্ছনাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত বহির্বিভাগের স্বাভাবিক সেবাদান ও নতুন রোগী ভর্তি বন্ধ থাকবে।
প্রসঙ্গত: মঙ্গলবার দুপুর থেকে বারডেমের চিকিৎসকরা কর্মবিরতিতে আছেন। রোগীর মৃত্যুতে ডাক্তারের ওপর হামলা হয়েছে এ-অভিযোগের ভিত্তিতেই এ-কর্মবিরতি ডাকা হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
জাতীয়
লাঞ্ছনাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে
লাঞ্ছনাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত বারডেম হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। তবে হাসপাতালের বহির্বিভাগে সংকটাপন্ন রোগীদের সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন





