রাজধানীর মিরপুরে নারীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ৩টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনের সি ব্লকের ১৪ নম্বর লাইনের নবাবগঞ্জ হোটেলের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তার পরনে সালওয়ার-কামিজ ছিল।বয়স আনুমানিক ২০ বছর।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হত্যার পর ওই নারীকে সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 
ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ