চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৬নং গোসাইলডাঙ্গা উপ-নির্বাচন দায়িত্বপ্রাপ্ত কমিশনার হলেন শহীদুল ইসলাম, সেই শহীদুল ইসলাম বলছেন, তিনি নিরপেক্ষভাবে এবং আইনের ভিত্তিতে উপ-নির্বাচন টি সম্পন্ন করার 'শতভাগ নিশ্চয়তা' দিচ্ছেন।

গোসাইলডাঙ্গা-নিমতলা নিয়ে গঠিত ৩৬নং ওয়ার্ডের ২৯মার্চের উপনির্বাচনে ৩৩৫৪৪ ভোটাররা ১৪টি ভোট কেন্দ্রের ৭৩ টি বুথে ভোট প্রদান করতে পারবেন।যা সকাল ৮ থেকে শুরু হয়ে বিকাল ৪টা বিরতিহীন ভাবে চলবে।

গোসাইলডাঙ্গা এর উপ-নির্বাচনের সার্বিক বিষয়ে টাইম নিউজবিডিকে দেয়া এক সাক্ষাৎকারে মি. শহীদুল বলেন, এই উপ-নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করলে ও আমরা দলীয় বিবেচনায় প্রার্থীদের বিবেচনা করতেছিনা - এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়।

তিনি বলেন,"আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের নিরপেক্ষতা এবং পক্ষপাতিত্বহীনতা দেখাবো, সব প্রার্থীর আস্থা অর্জন করবো। আশা করি, ।"

টাইমনিউজ বিডির চট্টগ্রাম প্রতিনিধি ও এফ এম মাসুম কে দেয়া এই সাক্ষাতকারে মি.শহীদুল বলেন, "এই উপ-নির্বাচন কে অনেক বড় দায়িত্ব এবং চ্যালেঞ্জিং দায়িত্ব হিসেবেই নিয়েছি। চ্যালেঞ্জটা হলো,নির্বাচন টি কে সবার কাছে গ্রহন যোগ্য নিরপেক্ষ অবাধ সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করা।"

কিভাবে আশ্বস্ত করা হবে - এমন এক প্রশ্নে জবাবে , আমাদের কাজকর্মেই আমরা দেখাবো যে আমরা নিরপেক্ষ, আমরা কোন পক্ষপাতিত্বের মধ্যে নেই।

নির্বাচনের দিনে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে মি.শহীদুল বলেন নির্বাচনের দিন কোন বহিরাগত কে ভোট কেন্দ্রের আশপাশে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট থাকবে ও পুলিশ র্যাব দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

প্রার্থীদের মাঝে কেউ আচরনবিধি লঙ্গন করেছে কিনা সেই প্রশ্নের উত্তর তিনি বলেন এই পর্যন্ত আচরনবিধি লঙ্গনের ঘটনা ঘটেনি।তবে প্রার্থীদের আচরনবিধি মনিটরিং করতে সবসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলে রয়েছেন।আর প্রার্থীরা ও আমাদের কে এই ব্যাপারে সহযোগিতা করতেছেন।

উল্লেখ্য ২০১৭ সালের ১৮ ডিসেম্বর ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, চসিকের গৃহকর আপিল রিভিউ বোর্ডের সদস্য মোহাম্মদ হাবিবুল হকের মৃত্যুর পর স্থানীয় সরকার বিভাগ চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে কাউন্সিলর পদ শূন্য ঘোষণা করে চিঠি দেয়। ওই দিন থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় ২৯ মার্চ নির্বাচনের দিন ধার্য করা হয়।

উক্ত উপ নির্বাচনে আওয়ামী লীগের ৪জন জামায়াতে ইসলামীর ১জন জাতীয় পার্টির ১জন প্রতিধন্ধিতা করবেন।

মাসুম/এমআর