শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে চলাচলরত ৫টি ফেরি বন্ধ রয়েছে। শুক্রবার (২২ জুলাই) রাত ১১টার থেকে এই পাঁচটি ফেরি বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম জানান, শুক্রবার রো-রো ফেরি শাহ আলীর ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুনের সূত্রপাত অনুসন্ধান করে ফেরি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে রো-রো ফেরি রুহুল আমিন, রায়পুরাম, রামশ্রী, ফেরি কর্ণফুলী, ডাম্প ফেরি রানীক্ষেত ফেরিগুলো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে চার ফ্লাট, তিন রো-রো, চার কে টাইপ, একটা মিডিয়ামসহ মোট ১২টি ফেরি চলাচল করছে।
এদিকে, পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে শিমুলিয়া ঘাটের কয়েকশ যানবাহন। এতে করে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ওএফ





