পটুয়াখালীর বাউফল পৌর শহরের বাজার এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ (শুক্রবার) দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাউফল থানা আমির মাওলানা রফিকুল ইসলাম ও সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান।  

যৌথ বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেছেন এবং সেইসাথে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত্ব আহবান জানান। 

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এইসব তথ্য জানানো হয়।    

উল্লেখ্য,গতকাল (১৯ জুলাই) দিবাগত রাতে পটুয়াখালীর বাউফল পৌর শহরের বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫টি দোকান পুড়ে গিয়ে বিপুল পরিমান সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকান গুলোতে ছড়িয়ে পরে। এতে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ভূমিকায় বিলম্ব ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণে বেড়ে যেত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত  দোকানগুলো হলো- আল ফাহাদ ডিপার্টমেন্টাল স্টোর, কুমুদিনী ফার্মেসি, নাফি ফার্মেসি শিকদার কসমেটিকস, গনেশ সাহার মুদি দোকান।

এমবি