নড়াইলের শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসার পক্ষ থেকে নির্বাচিত জন প্রতিনিধিদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৪মার্চ) সকালে মাদরাসা চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ বায়েজিদ হোসেন।

বক্তব্য দেন সংবর্ধিত জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, কাউন্সিলর রেজাউল বিশ্বাস ও শাহাবাদ ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না।

সহকারি অধ্যাপক এনায়েত হোসেন’র পরিচালনায় এ অনুষ্ঠানে মাদরাসার জিবি সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে মাদারাসার প্রতিষ্ঠাতা মরহুম খাজা আব্দুল মজিদ শাহ এর রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

হুমায়ুন কবীর/মাহমুদ