মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢীখাল এলাকায় পিকআপ ভ্যানের চাপায় মো. মঈনউদ্দিন (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

রোববার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-দোহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঈনউদ্দিনের বাড়ি শ্রীনগর উপজেলার কোলাপাড়ায়।

শ্রীনগর সার্কেল এএসপি সামসুজ্জামান বাবু জানান, সকালে রাঢীখাল এলাকায় একটি পিকআপ ভ্যান পথচারী মঈনউদ্দিন ও বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মঈনউদ্দিন মারা যান এবং মোটরসাইকেল দুই আরোহী আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওএফ