প্রশাসনে উপসচিব পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

এসব কর্মকর্তার মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম (Servces for the Children at Risk- SCAR) প্রকল্পের পরিচালক এ কে এম ফজলুজ্জোহাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বেগম জাকিয়া খানমকে।

দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন (উপসচিব) মো. আবদুস সামাদ আল আজাদকে দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ মো. ইউসুফ আলীকে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাবনা জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আকতার হোসেন আজাদকে।

ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মো. জিয়াউদ্দিনকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. শাহাদাত হোসেনকে রস্ক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, একই মন্ত্রণালয়ের মো. আবুল বাসার সিদ্দিক আকন্দকে স্টেপ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব শোয়াইব আহম খানকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপপরিচালক এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রাশেদুল হাসানকে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিভাগের উপ-রেজিষ্ট্রার জেনারেল করা হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আবু ইউসুফকে বদলীর আদেশ দেওয়া হলেও কোথাও পদায়ন করা হয়নি।

এসএ