হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০০ গ্রাম ওজনের মোট ৭ টি সোনার বারসহ ফরিদ মাতবর (৪০) নামে এক মালয়েশিয়ান যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।রোববার রাতে তাকে আটক করা হয়।

বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন জানান, মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ নম্বর ফ্লাইটে রাত ১০টার দিকে শাহজালাল বিমান বন্দরে পৌছেন ফরিদ। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহজনকভাবে কাস্টমস কর্তৃপক্ষ তাকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ গ্রাম ওজনের সাতটি সোনার বার ও ৩৪গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ইআর