সাতক্ষীরার তালা উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো-কানাইদিয়া গ্রামের ইবাদুল বিশ্বাসের ছেলে রিয়াদ বিশ্বাস (৬) ও মফিদুল ইসলাম বিশ্বাসের মেয়ে রূপালী খাতুন (৫)। তারা ইসলামী ফাউন্ডেশন পরিচালিত কানাইদিয়া মক্তবের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু জানান, দুপুরে খেলতে খেলতে রিয়াদ ও রূপালী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মৃতদেহ দু’টি উদ্ধার করে।

ওএফ