স্বাধীনতা পদকপ্রাপ্ত রাজনীতিবিদ প্রয়াত সামসুজ্জোহার সহধর্মিনী ভাষা সৈনিক নাগিনা জোহা আর নেই। চলে গেলেন না ফিরার দেশে।

বার্ধক্যজনিত কারণে অসুস্থ নাগিনা জোহা সোমবার দুপুর ১টা ১০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহ........... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর।

নাগিনা জোহা নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের প্রাক্তন সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের মা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ মার্চ বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে নাগিনা জোহাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার দুপুর ১টা ১০ মিনিটে তিনি মারা যান। বাদ আসর শহরের খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের সামনের সড়কে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

সেলিম ওসমান ও শামীম ওসমান এমপি তাদের মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং সকলকে জানাজার নামাজে অংশ নেয়ার আহবান জানান।

এমই