জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলীর নামে অসত্য বক্তব্যের বিরুদ্বে প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল করেছেন, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের নেতারা।
মঙ্গলবার ( ০৬ জুন) সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল করেন রিক্সা-ভ্যান শ্রমিক লীগের নেতা কর্মীরা।
রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি আজহার আলীর সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রিক্সা-ভ্যান শ্রমিক লীগের নেতারা বলেন, মোঃ ইনসুর আলীর নামে অসত্য বক্তব্য দেওয়ায় শ্রেমিক ফেডারেশনের নেতা ওসমান আলীকে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবী জানান তারা।
প্রতিবাদ সভায় আজহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাশেম ফরাজী, রবিউল আলম তালুকদার, হারুন হোসেন, রশিদ আহম্মেদ, প্রমুখ অনেকে।
মেহেদী/এমই





