সিলেটে শিশু সামিউল হত্যার খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে গাইবান্ধায় জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।

সোমবার শহরের ডিবি রোডে এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নিলুফার ইয়াসমিন শিল্পী, সাধারণ সম্পাদক বজলুর রহমান, পরমানন্দ দাস, মাহবুব আলম মিলন প্রমুখ। জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে এই মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সিলেটের কুমারগাওয়ে রাজন নামের এক শিশুকে প্রায় ১৭ মিনিট খুঁচিয়ে খুঁচিয়ে রোল দিয়ে পেটানো হয় এবং এসময় শিশুটির পানি খেতে চাইলে তাকে তাও দেয়া হয়নি।

এই নির্মম পৈচাশিক ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।

এআই/