সোমবার দিবাগত রাতে ময়মনসিংহ সদর উপজেলায় পুলিশের সথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দবি আহতরা ডাকাত দলের সদস্য। এ সময় পুলিশের চার সদস্যও আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ ডাকাত সদস্যরা হলেন- আলী হোসেন (২৬) ও রাজিব (২৫) । তাদের
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, ত্রিশালের দরিরামপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অন্য একটি মামলার আসামি ধরতে যায়। এ সময় সেখানে প্রাইভেটকারযোগে এসে ডাকাতরা ডাকাতি শুরু করলে স্থানীয়রা চিৎকার শুরু করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করে।
পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের পেছন ধাওয়া করলে সদর উপজেলার চুরখাই এলাকায় পৌঁছে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত সদস্য আহত হন। পরে তাদের আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ডাকাতের ছোঁড়া কার্তুজের আঘাতে উপ-পরিদর্শক (এসআই) মফিজ, ফারুক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম ও কনস্টেবল বাতেন আহত হন। পরে তারা প্রাথমিক চিকিৎসা নেন।
এ সময় পুলিশ ডাকাত দলের সদস্যদের কাছ থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, একটি রামদা ও চাপাতি উদ্ধার করা হয়।
এআই





