পাবনার সাঁথিয়া-বেড়া আঞ্চলিক সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়া ব্র্যাক অফিসের প্রোগ্রাম অর্গানাইজার ও পাবনার ফরিদপুর উপজেলার দক্ষিণ থানাপাড়া এলাকার মৃত মাহবুব হোসেনের স্ত্রী মুক্তারা পারভীন (৩৫) ও সাঁথিয়া ব্র্যাক অফিসের প্রোগ্রাম অর্গানাইজার ও নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া গ্রামের সুজাউদ্দৌলার স্ত্রী সীমা খাতুন (২৮)।

সাঁথিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, শুক্রবার বিকালে পাবনা থেকে মোটরসাইকেলযোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের তিনজন কর্মী সাঁথিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে সাঁথিয়া-বেড়া আঞ্চলিক সড়কের পাইলট উচ্চবিদ্যালয় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক (বগুড়া-ট-১১-০৫২৩) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মুক্তারা পারভীনকে (৩৫) মৃত ঘোষণা করেন। আহত সিমা (২৮) ও হযরতকে (৩৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় সিমা খাতুন (২৮) মারা যান।

কেএইচ