খুলনায় সোনাডাঙ্গা থানা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফিজ মো. তরিকুল ইসলামসহ মোট ২৩ জনকে আটক করেছে পুলিশ।
নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানান, সোনাডাঙ্গা থানা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফিজ মো. তারিকুল ইসলামসহ ২৩ জনকে আটক করা হয়েছে। নাশকতার ঘটনা ঘটাতে পারে এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। তাৎক্ষণিক বাকিদের নাম জানাতে চাননি তিনি।
কেএইচ





