পঞ্চগড়ে হিন্দু পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যা ও গোপাল চন্দ্র রায়কে আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুন।
সোমবার এক বিবৃতিতে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
একই সঙ্গে আহত গোপাল চন্দ্র রায়ের দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেছেন তিনি।রাষ্ট্রদূত যেকোনো ধর্মের বিরুদ্ধে আক্রমণকে সব ধর্মের ওপর আক্রমণ হিসেবে মনে করেন।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব কর্মকর্তা তদন্তের মাধ্যমে এ অপরাধে জড়িতদের বিচার নিশ্চিত করবেন।
এআই





