রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে এগারো'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এসময় হাতে নাতে একজনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার সকাল ৯টায় কমলাপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মনসুর আলী (৩৫)।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে আগত একটি ট্রেনে কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছান মনসুর। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগ তল্লাশি করলে একটি বিস্কুটের প্যাকেট থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
মনসুরের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি। মামলার নম্বর-০৫।
এমআর





