মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজারের মদিনা মার্কেটসহ ১৭ টি দোকান আগুনে পুড়ে গেছে।
বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকা-ের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন ।
তারা হলেন : সেলিম মিয়া (২৬), শ্যামল দেব (২২), ফয়ছল খান (৪৫) এবং রাজু দেব (২৫)। আহতদের মধ্যে শ্যামল দেব ও সেলিমকে সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে শ্যামল দেবের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো মার্কেটে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় দু ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইআর





