বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের প্রধান লক্ষ্য ও একমাত্র স্লোগান—সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিকে ধারণ করে সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশে জনগণ একটি মুক্ত, শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশ পাচ্ছে। এ অবস্থায় দেশবাসী ধারাবাহিকভাবে উৎসবমুখর ঈদ উদ্‌যাপন করতে পারছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের স্থিতিশীলতা, শান্তিশৃঙ্খলা ও সমৃদ্ধি কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান মন্ত্রী।

ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে তাঁরা বনানী কবরস্থানে গিয়ে আরাফাত রহমান কোকো এবং ডা. জুবাইদা রহমানের পিতার কবর জিয়ারত করেন। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সামরিক কর্মকর্তাসহ অন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করেন।

প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।

এস