লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে ডুবে সুমনা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে বাড়ির পাশে তিস্তা নদীতে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সুমনা আক্তার হাতীবান্ধা উপজেলার চর সিন্দুর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে।
সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খতিব উদ্দিন জানান, দুপুরে সহপাঠীদের সাথে বাড়ির পাশের তিস্তা নদীতে গোসল করতে গেলে সুমনা গভীর পানিতে ডুবে যায়। পরে তার মৃত দেহ উদ্ধার করা হয়।
ঢাকা,৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





