লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতের গুলিতে আবদুল ওদুদ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে নিহতের ছেলে প্রবাসী আবদুর রহমান (৪৪) ও নাতী রাসেল (২০) আহত হন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে করইতোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুল ওদুদ উপজেলার চর লরেন্স ইউনিয়নের মৃত চকু জমাদারের ছেলে।
তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন জানান, ১৮-২০ জনের একদল ডাকাত প্রবাসী আবদুর রহমানের বাড়িতে ডাকাতি করতে ঢোকে। এসময় ওই প্রবাসীর বৃদ্ধ বাবা বাধা দিলে তাকে গুলি করে হত্যা করে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বুকে গুলি করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহতের চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে, আহত প্রবাসী আবদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।কমলনগর থানার ওসি কবির আহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এআই





