রাজধানীর মাদারটেকে ছুরিকাঘাতে জায়েদ আলম নামে এক ব্যবসায়ী খুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে মাদারটেক এলাকার এক বাসায় তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয় বলে পরিবারের পক্ষ অভিযোগ করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পরিবারের সদস্যরা জানান, নিহত ব্যবসায়ী জায়েদ মুলত ঠিকাদারীর পাশাপাশি ইট-বালুর ব্যবসা করতো। সেলিম নামের এক মাদক ব্যবসায়ী গত রাতে পূর্বপরিকল্পিতভাবে জায়েদকে তার বাসায় ডেকে নেয়। সেখানেই তাকে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয়। পরে চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেলে জায়েদ মারা যায়।
তার স্বজনদের অভিযোগ, সেলিমই জায়েদকে খুন করেছে। তবে, সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে, সেলিমের স্ত্রী কাজল আখতার ও তার শ্বশুর মাসুদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করতে পারলেও অভিযুক্ত সেলিমকে ধরতে ব্যর্থ হয়েছেন তারা।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





