হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় দুই অটোরিকশার চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাগানবাড়ী  এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পুটিজুরী ইউনিয়নের মণ্ডলকাপন গ্রামের আতিক উল্লার ছেলে আব্দুর রকিব (৩৫) ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আক্তার মিয়া (৪৫)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী জানান, পুটিজুরী থেকে ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মিরপুর বাজারে গ্যাস নিতে আসছিলেন দুই চালক। পথিমধ্যে বাগানবাড়ী এলাকায় অটোরিকশাটি পৌঁছলে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমআর