সব সময়ই সঙ্গে আছি, সকল ভালো কাজে, উষ্ণতা আজ ছড়িয়ে দিবো শীতার্তদের মাঝে এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্যজেলার গুইমারায় হতদ্ররিদ্র ও নিম্ন আয়ের প্রান্তিক জনগোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠণ।

স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে শুক্রবার সকাল ১০টায় গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা অডিটরিয়ামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।

মানবতার কল্যাণে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এই কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে আত্মমানবতার সেবায় নিয়োজিত সংগঠণটি।  

স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জনার্ধন সেন, বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য বিবি হাওয়া ধন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদিন, সিনিয়র শিক্ষক মো: ইউছুফ।

মানবতার কল্যাণে এমন কর্মসূচী কে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, প্রত্যেক মানুষেরই উচিত নিজ সামর্থ অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়ানো। মানবতার কল্যাণে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন সর্বদা কাজ করে যাবে, এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এসময় দল, মত, ধর্ম-বর্ণ নির্বেশেষে সমাজের সকল বিত্তশালিদের এসকল কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতা করার উদাত্ত আহবান জানান বক্তারা। পরে প্রায় অর্ধ-শতাধিক অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

এসময় অন্নান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, জামাল উদ্দিন, নুরুননবী, ওমর ফারুক(কাসেম), রুইল্রাপ্রু মারমা, করিম উল্লাহ, আবু তৈয়ব, আলাউদ্দিন,ইয়াকুবসহ সংগঠণটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছিদ্দিক/এমবি