পটুয়াখালীর গলাচিপায় পারভীন বেগম (৪৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে গলাচিপা থানার পুলিশ।

পারভীন উপজেলার চরকাজল ইউনিয়নের বড় শিবা গ্রামের বাংলাবাজারের সিধু খানের স্ত্রী।

রোববার বেলা ১১টার দিকে সিধু খানের বাড়ি থেকে ওই গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই পারভীনের স্বামী সিধু খানকে পুলিশ গ্রেফতার করেছে।

পারভীন উপজেলার চরকাজল ইউনিয়নের বড় শিবা গ্রামের বাংলা বাজারের সিধু খানের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, পারভীনকে শনিবার রাতে তার স্বামী সিধু খান গলা কেটে হত্যা করেন। এই ঘটনা তার বড় ছেলে দেখে ফেলে রাতেই পাশের বাড়ির লোকজনকে জানায়। তারা থানায় খবর দিলে রোববার সকালে লাশ উদ্ধার ও গৃহবধূর স্বামীকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ জানান, পরকীয়ার জেরে ও প্রতিপক্ষকে ফাঁসাতে সিধু খান তার স্ত্রীকে খুন করেন। এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ওই গৃহবধূর ছেলে।

সিধু খানকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এএস