চট্টগ্রামে ইয়াবাসহ মো: শহীদুল ইসলাম জেকিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে নগরীর বাকলিয়া তক্তারপুল এলাকা থেকে জেকি ও তার সহযোগী দেলোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়।
সিএমপির বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহসিন জানান, জেকি ও দেলোয়ার ভ্রাম্যমাণ ইয়াবা বিক্রেতা। জেকি পাঁচ মাসের কারাভোগ করে বেরিয়ে আবারও একই ব্যবসায় জড়িয়ে পড়েছে।
তিনি আরও জানান, পাঁচ মাস আগে ৫০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়ে পাঁচ মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল। সাজাভোগ করে কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সে। তাদের দু’জনের কাছে দু’টি করে চার পিস ইয়াবা পাওয়া গেছে। পরে দুপুরে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উভয়ের দুই মাসের সাজা হয়েছে।
জেকি বাকলিয়ার চাক্তাই নয়া মসজিদ এলাকার রফিক আহমদের ছেলে ও দেলোয়ার তক্তারপুল এলাকার ইসলাম কোম্পানির ছেলে।
এমকে





