নোয়াখালীর ৯টি উপজেলার প্রায় ৫১টি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল সাড়ে ৮টায় নোয়াখালীর সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে জেলার কোট মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পরবর্তী ঈদের নামাজ জেলা জামে মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায়, দ্বিতীয় জামাত পৌনে ৯টা ও তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৮টায় জেলার শহীদ ভুলু স্টেড়িয়াম, কানুগাজি মসজিদ মাঠ, সরকারি আবাসিক এলাকায়; সকাল ৮টায় সোনাপুর টুকু মসজিদ, সোনাপুর বকসি মসজিদ, কেরামতিয়া আলিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান, বায়তুল আমান জামে মসজিদ ঈদগাহ ময়দান, মহব্বতপুর নূরীয়া মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকালে ৯টায় ইসলামপুর জামে মসজিদ ঈদগাহ ময়দান, ইসলামিয়া আলিয়া ঈদগাহ ময়দান, চৌমুহনী কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দান, বেগমগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানের ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, ঈদের জামাত ঘিরে পুরো শহরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশি টহল অব্যাহত রাখা হয়েছে।
জেএ





