আজ ৯ই নভেম্বর শুক্রবার খাগড়াছড়ি দারুল আইতাম (এতিমখানা)'র উদ্যেগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ওয়াজ মাহফিল ।
বাদ আসর জেলা সদরের ইসলামপুর দারুল আইতাম (এতিমখানা) মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যাল চট্রগ্রাম এর ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আন্তর্জাতিক ক্ষ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর বি এম মফিজুর রহমান আজহারী।
বিশেষ অতিথি খাগড়াছড়ি কারাগার মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসাইন, হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাদের জিহাদী প্রমুখ।
মাহফিলে সভাপতিত্ব করবেন, খাগড়াছড়ি কোর্ট মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মাওলানা এ. কে আহমদ উল্লাহ্। উক্ত মাহফিলে আরো বহু ওলামায়ে কেরামগণের শুভাগমনের কথা রয়েছে।
এদিকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিল সফল করার জন্য আহ্বান জানানো হয়।
আবু বকর/জেড





