পাবনার বেড়া উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে প্রতিবেশী এক যুবক। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির স্বজনরা জানায়, বাড়ির সামনের রাস্তায় খেলা করার সময় ওই যুবক শিশুকে পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কার্তিক কুমার সাহা জানান, মেডিকেল অফিসার আরজিনা আফরিন শিশুটিকে দেখেছেন। তবে ভালভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষার জন্যে তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি এখন শঙ্কামুক্ত বলে জানান তিনি।
বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সকালে শাহাদত হোসেন বেপারীর ছেলে তরিকুল ইসলাম ফরিদ শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় বেড়া থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





