টাঙ্গাইলের একটি মেস থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রায় ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বেসরকারী একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও সম্পাদক আছে বলে ধারণা করছে পুলিশ।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইয়া জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সন্তোষ সেনা বাজরের হাফিজুর রহমানের বাসায় কয়েকজন ছাত্র ভাড়া থাকতো।গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের অভিযোগ সেখান থেকে কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।

জেড