গাইবান্ধার সাদুল্লাপুরে ঔষুধি গাছ চাষ সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এডিবি’র অর্থায়নে দ্বিতীয় শস্য বহুমূখিকরণ প্রকল্পের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১শত কৃষক-কৃষাণী অংশ নেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ কা মু রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত একর্মশালায় বক্তব্য রাখেন প্রধান অতিথি দ্বিতীয় শস্য বহুমূখিকরণ প্রকল্প (এসসিডিপি) পরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান, বিশেষ অতিথি প্রকল্পের অঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ এবিএম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান ম-ল প্রমুখ।

প্রশিক্ষণ প্রদান করেন, প্রকল্পের ভারতীয় ঔষধি ফসল বিশেষজ্ঞ ড. সত্যব্রত মাইতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড. মনজুরুল হক ও ড. আশোক কুমার রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম।

এমকে