কুমিল্লায় এক হত্যাকাণ্ড মামলার আসামি ধরতে গিয়ে আসামি পক্ষের লোকজনের হামলার শিকার হয়েছে পুলিশ। এসময় পুলিশ ও আসামি পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষ শেষে পুলিশ ছয়জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে।

বুধবার বিকাল দুইটার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে।

বিকালে চারটার দিকে এ সংঘর্ষ শেষ হয়। কুমিল্লার নগরির নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি-তদন্ত) শামসুজ্জামান বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

 

এসএইচ/এমএ