ভোলার পৌর চরজংলা এলাকায় পুকুর পাড়ে পরিত্যাক্ত অবস্থায় থাকা ককটেল বিস্ফোরণে তিন বোন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংঙ্কা জনক ।
ভোলা পৌর সভার ৯নং ওয়ার্ডের পৌর চরজংলা এলাকার রং মিস্ত্রী কামাল জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে দুটি বোমা পরিত্যাক্ত অবস্থায় ছিলো।
ভোর বেলা তার তিন মেয়ে জান্নাত , সুফিয়া ও ফাতেমা পুকুরে হাত-মুখ দুতে গিয়ে বোমা দুটি দেখতে পায়। এ সময় লাল রংয়ের টেপ মোড়ানো ককটেলটি বল মনে করে হাতে নেয়।
এসময় হঠাৎ হাত ফসকে ককটেলটি নিচে পড়ে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তিন বোনই গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে বড় মেয়ে জান্নাতের অবস্থা আশংঙ্কা জনক বলে জানা গেছে।
এমকে





