রংপুরের পীরগঞ্জের মানাষী ফরিদপুরে এজারাহুল মন্ডল(১০) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায় জাদকপুর গ্রামের সইদুল মন্ডলের ছেলে এজারাহুল মন্ডল স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশুনা করে, গতকাল বিকেলে সন্ধ্যায় নদীতে মাদ্রাসার চট পরিষ্কার করতে গেলে নদীর ভিতরে চলে যায় সে, অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি, আজ সকাল দশটায় তার লাশ ভেসে ওঠে। এ ঘটনায় মাদ্রাসা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা /মামা





