দুর্বৃত্তদের ককটেল হমলায় পুলিশের এক সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত রাজারবাগ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর শ্যামলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

শেরে বাংলানগর থানার উপপরির্দশক (এসআই) সুধাংশু জানান, সকালে সার্জেন্ট গোলাম মাওলা শেরে বাংলানগর থানার শ্যামলী এলাকায় ডিউটি পালনরত ছিলেন। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ককটেল হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

জেএ