নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে মাছ ধরার সময় মোশারফ হোসেন নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার সন্ধ্যায় মোশারফ হোসেন বাংলাদেশ সীমান্তে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে ভারতের তিস্তা বস্তি ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
আটক মোশারফ হোসেনের গ্রামের বাড়ি উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী। তার পিতার নাম মৃত আব্দুস ছামাদের ছেলে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) চরখড়িবাড়ী ক্যাম্পের পক্ষ থেকে আটক জেলেকে ফেরত চেয়ে ভারতের তিস্তা বস্তি বিএসএফ ক্যাম্পকে চিঠি দেয়া হয়েছে।
চরখড়িবাড়ী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মহসিন আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক জেলেকে উদ্ধারের জন্য ভারতে চিঠি দেয়া হয়েছে।
টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, মোশারফ হোসেন তিস্তা নদীতে মাছ ধরার সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
এমই





