পিকেটিংয়ের সময় নোয়াখালীতে যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা বিএনপিকর্মী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শহরের পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নোয়াখালী পৌরসভার গোপায় গ্রামের সালাউদ্দিনের ছেলে গিয়াসউদ্দিন সবুজ (৩২), হরিনারায়ণপুর গ্রামের গোলজার আহমদের ছেলে সাজ্জাদ হোসেন শাওন (২০) ও আলীপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ইমু হাসান ইমাম (২০)।
পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে মাইজদীর সিনেমা হল এলাকায় শাওন ও ইমাম সড়কের ওপর একটি পটকা ছুঁড়ে মারে। এ সময় স্থানীয় লোকজন তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
অন্যদিকে, সোনাপুর-মাইজদী সড়কের দত্তেরহাট ফিলিং স্টেশন এলাকায় গাড়ি ভাঙচুরের সময় টহল পুলিশ গিয়াস উদ্দিন সবুজ নামে এক যুবককে আটক করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তিন জন বিএনপিকর্মী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময় গাড়িতে আগুন ও ভাঙচুরের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
জেআই





