ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয় যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মির্জাপুর কুমুদিনী ওইমেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ছয় যাত্রী নিহত হন। আহত হয়েছেন ২৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।
কেএইচ





