‘মানুষকে সক্ষম করতে হবে। মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মানুষই অর্থের মূল হাতিয়ার’ বলে মন্তব্য করেছেনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে ‘দৈনিক ইত্তেফাক’ ও ‘ডরপ’ আয়োজিত ‘টেকশসই উন্নয়ন লক্ষ্যমাত্রা: প্রসঙ্গ- সামাজিক নিরাপত্তা কর্মসূচি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতথিরি বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অর্থের অভাবে প্রকল্প বাস্তবায়িত হবে না আমি সেটা মনে করি না। যদি সেটা ব্যর্থ হয় তবে সেটা হবে ব্যবস্থাপনার অভাবে।’

অনুষ্ঠানে 'ডরপ' এর প্রতিষ্ঠাতা এএইচএম নোমান মূল বক্তব্য উপস্থাপন করেন।

দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী রোজি, নূরজাহান বেগম মুক্তা, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, দৈনিক ইত্তেফাকের ম্যানেজিং এডিটর আশিস সৈকতসহ অনেকে।

এমএ/এএইচ