নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে আবুল হাসেম (৪৮) নামের এক আওয়ামী লীগে নেতাকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৪নং ওয়ার্ড মাইচরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম ওই গ্রামের আবু সায়েদের ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় বাজার থেকে বাড়ী যাচ্ছিলেন আবুল হাসেম। এসময় তিনি বাড়ীর সামনে পৌঁছলে তাকে লক্ষ্য করে গুলি করে দূর্বৃত্তরা। এসময় তার বুকে ও হাতের নিছে দু’টি গুলি লাগে।

পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি

সোহেল/নাজিব