দীপন হত্যায় অভিযুক্ত ‘জঙ্গি’ সিফাতকে (ওরফে শামীম ওরফে মঈনুল ইসলামকে) টঙ্গী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। টঙ্গী এলাকায় মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, টঙ্গী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে সিফাতকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যায় জড়িত যে ছয়জনকে চিহ্নিত করে পুলিশ ধরিয়ে দেওয়ার জন্য পুরষ্কার ঘোষণা করেছিল তাদের মধ্যে সিফাতও একজন। তার নামে পুরষ্কারের অংক ছিল ২ লাখ টাকা।
এমএনজে





