পাবনার সুজানগরে সোমবার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমরান হোসেন (২২) নামের এক কলেজ ছাত্রর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উলাট গ্রামের দায়েন শেখের ছেলে এবং পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে ইমরান পারিবারিক কাজ শেষে ক্লান্তি দূর করতে টেবিল ফ্যান দিয়ে গায়ে বাতাস নিচ্ছিল। হঠাৎ ফ্যানের কয়েল পুড়ে গিয়ে শরীরে বিদ্যুৎ স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এআই