রাজধানীর ওয়ারী থেকে সাত অপরাধীকে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ  গ্রেপ্তার করেছেন পুলিশ।

রোববার সকালে মহানগর পুলিশের এক মুঠোবার্তায় এ তথ্য জানানো হয়।

মুঠোবার্তায় আরো জানানো হয়, শনিবার দিবাগত রাতে রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বড় ধরনের অপরাধ সংঘটনের জন্য সংগঠিত হচ্ছিল। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ ব্যাপারে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এমই