ঘুষ, দুর্নীতি, স্বেচচ্ছাচারিতা ও বদলী বাণিজ্য এবং শিক্ষক হয়রানির অভিযোগ তুলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল হোসেনের বিরুদ্ধে পোস্টারিং হয়েছে। রোববার উপজেলা পরিষদ চত্তর ও আশপাশের এলাকার বিভিন্ন স্থাপনায় সচেতন প্রাথমিক শিক্ষক সমাজের ব্যানারে ওই শিক্ষা অফিসারের অপসারণ দাবি তুলে পোস্টারিং করা হয়েছে।
ভুক্তভোগি শিক্ষকদের অভিযোগে জানা যায়, ওই শিক্ষা অফিসার বালিয়াডাঙ্গী উপজেলায় যোগদানের পর কৌশল খাটিয়ে শিক্ষকদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা আদায় করছে। এছাড়াও নারী শিক্ষকসহ অধিকাংশ শিক্ষকদের হয়রানী করছে। এর আগে পাশের উপজেলা রানীশংকৈল কর্মরত থাকাকালে এক নারী শিক্ষকের অভিযোগে তাকে নওগাঁয় বদলী করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল হোসেন বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের উপস্থিতির উপর নজরদারী ও দায়িত্ব অবহেলার দায়ে ব্যবস্থা নেয়ায় একটি মহল আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ তুলছে।
পারভেজ/জেড





