টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌরশহর এলেঙ্গাতে নানা আয়োজনের মধ্যে দিয়ে চলছে বাংলা বর্ষবরণ উৎসব। বাংলা নববর্ষ ১৪২২ বঙ্গাব্দকে বরণ করতে এলেঙ্গা হয়ে উঠেছে উৎসবের নগরী।

 

ঘরে ঘরে চলছে পান্তা-ইলিশ এবং বাহারী সব খাবারের ধুম। বিভিন্ন সাজে সেজেছে তুরুণ-তরুণীরা। বছরের প্রথম সূর্যদয়ের পর থেকেই এলেঙ্গাতে উৎসব আনন্দে চলছে বর্ষবরণ।

 

মঙ্গলবার সকালে এলেঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈশাখী গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। এছাড়া স্থানীয় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী বৈশাখী মেলার আয়েজন করে বর্ষবরণ উদযাপন কমিটি।

 

দিনব্যাপী মেলার উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। তিনি মেলার সকল ষ্টল ঘুরে দেখেন। এসময় পাশে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সাদমিন, কালিহাতী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, উদযাপন কমিটির সদস্য সচিব বাবর আলী তালুকদার, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান,সহ-সভাপতি দাশ পবিত্র, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, সমাজসেবক আব্দুল বাছেত তালুকদার প্রমূখ।

 

জেএ