ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ৫০ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হওয়া যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। শুক্রবার সকালে চরম দুর্ভোগে পড়েছে দূর পাল্লার যাত্রীরা।
জানা গেছে,বৃহস্পতিবার প্রবল বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে একাধিক গাড়ি বিকল হয়ে গেছে। এ ছাড়া চার লেন কাজের কারণে বিভিন্ন স্থানে গর্তে পানি জমে গেছে।
ফৌজদারহাট পুলিশ জানায়, রাস্তায় আটকে পড়া গাড়ি সরিয়ে নিতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ঢাকা, ২০জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





