রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান এলাকায় দুর্বৃত্তদের হাতে আবারো এক ব্লগার খুন হয়েছেন। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই জাহিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে নিহত ব্যক্তি ব্লগার বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা এলে বিস্তারিত জানানো যাবে।
কেএইচ





