করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম ইজাবুল হক।
মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই স্কুলশিক্ষক গত ৯ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সেখানে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
এই মরনঘাতি রোগ কাউকে ছাড়ছে না। যেভাবে জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এতে তিনি নিজেই ভয় পেয়েছেন বলে মন্তব্য করেন।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার বলেন, করোনাভাইরাস ব্যাপক আকারে গ্রাম ও শহরে ছড়িয়ে পড়েছে। চারদিক মৃত্যুর আতংক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার নতুন করে পীরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌসসহ ২৯ জন বিভিন্ন পেশার নারী-পুরুষের করোনা শনাক্ত হয়েছেন।
এখন পর্যন্ত এ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭১৮জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৬জন।
এমআর





